রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে প্রাণনাশের হুমকি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্নাকে চিঠি মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দৈনিক হবিগঞ্জ সময়ের কার্যালয়ে হুমকি সংক্রান্ত একটি চিঠি পাওয়া যায়। এ ঘটনায় সাংবাদিক মতিউর রহমান মুন্না বুধবার রাতে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নং- ৮৪৬।

জানা যায়, সাংবাদিক পেশায় জড়িত হওয়ার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন সাংবাদিক মতিউর রহমান মুন্না। এর আগেও তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। থানায় জিডিও রয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা সাংবাদিক মুন্নার কর্মস্থল দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার অফিসে তার নামে একটি চিঠি রেখে যায়। বুধবার সকালে দৈনিক হবিগঞ্জ সময়ের কার্যালয়ে হুমকি সংক্রান্ত এই চিঠি পাওয়া যায়। সাংবাদিক মুন্না বিকেল অনুমান ৫ টার দিকে অফিসে এসে চিঠিটি খুলে দেখেন চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

হুমকি দেয়া চিঠিতে লেখা ছিল- ‘সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে একটি কথা বলতে চাই, তোর ভালোর জন্য বলছি সাংবাদিকতা ছেড়ে দে, সাংবাদিকতা না ছাড়লে তুই বেশি দিন বাচঁতে পারবিনা, তুই কার বিরুদ্ধে লেখালেখি করিছ বুঝতে পারিছ নি। তোর থেকে অনেক বড় বড় সাংবাদিকরা মিথ্যা মামলায় কারাভোগ করছে। তুইতো হইলে চুনোপুটি। এখনো সময় আছে আমার পিছনে আর লাগবিনা। আমার বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করে কিছুই করতে পারছনি, পুলিশ কি আমায় বা আমার কিছু ছিড়তে পারছে? শুন টাকা থাকলে পুলিশদের মত বড় বড় অফিসারদের কেনা যায়। এখনো সময় আছে আমার বিরুদ্ধে লেখালেখি বন্ধ কর। নয়তোবা তোর অবস্থাও সাংবাদিক জুনাইদের মতো হবে। তোর হাত পা কেটে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে পাহাড়ে রেখে আসবো। তোর পরিবারের সদস্যদের কথা মাথায় রাখিস। উপরের কথাগুলো মাথায় রাখবি এবং এই চিঠি যদি থানায় দেখাস তে তোর বড় ধরনের ক্ষতি হবে। যা ভাবতেও পারবিনা। ইতি তোর আজরাইল’ এছাড়াও অশ্লিল ভাষায় বিভিন্ন গালিও লেখা ছিল চিঠিতে। এ ঘটনায় বুধবার রাতে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন।

এ ব্যাপারে সাংবাদিক মতিউর রহমান মুন্না বলেন, অজ্ঞাতনামা লোকের এই হুমকিতে আমি ও আমার পরিবার পরিজন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন মুন্না।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ বলেন, ‘সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছে অজ্ঞত ব্যক্তিরা। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com