রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঠিকাদারের কামখেয়ালিপণায় বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ৭ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ) :  দুই বছর আগে খুটি স্থাপন করে মাসাধিককাল পূর্বে মেইন তার টানলেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৭টি পরিবার। দুদুক চেয়ারম্যানের গণশুনীর পরপর পল্লী বিদুৎ সমিতির বাহুবল অফিস কিছুটা নড়েচড়ে বসলেও এখন আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন এ অফিসের সংশ্লিষ্টরা। যার করণে বিদুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলার কাশিমপুর প্রকাশিত দৌলতপুর গ্রামের ৭ টি পরিবার।

জানা যায়, প্রায় দুই বছর আগে বাহুবলের দৌলতপুর গ্রামে বিদুৎ লাইন স্থাপনের কাজ পান লেইছ মিয়া নামের ঠিকাদার। তিনি কয়েক দফায় কাজ করেন। এরমাঝে কয়েকটি পরিবার বাদ পড়েন। এ ব্যাপারে মিরপুর কলেজে অনুষ্ঠিত দুদক চেয়ারম্যানের গণশুনানিকালে ভুক্তভোগীরা অভিযোগ তুললে পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ কর্মকর্তাদের নজরে আসে।

পরে তাদের পরামর্শে বাদ পড়া গ্রাহকেরা বাহুবল পল্লী বিদুৎ সমিতির বাহুবল অফিসে একটি আবেদন করেন। এরপরও ঠিকাদার লেইচ মিয়া ও ইলেক্ট্রিশিয়ান জাহির মিয়া উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে বরাদ্দকৃত ট্রান্সমিটার স্থাপন না শিল্পের ট্রান্সমিটার থেকে আবাসিক হিসাবে ট্রান্সমিটার রেখেই দায়িত্ব সারতে চান।

কিন্তু গ্রাহকদের দাবী, তাদের সুবিধার জন্য যখন বরাদ্দ আছে তাহলে কেন শিল্প ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ নেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com