রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥ ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখার উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখায় শতাধিক দোস্ত, দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেয়া হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখার ম্যানেজার সাজাদ্দুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র মহা-ব্যবস্থাপক মোতাহার হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম. রশীদ আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ। এ সময় অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com