শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুটকী নদীর সেতুর নিচে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে রুহুল আমিন নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করা হয়। এ সময় বিষ দিয়ে শিকার করা বিপুল পরিমাণ মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, শনিবার সকালে শুটকী নদীতে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে-এই মর্মে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানকালে মোহাম্মদপুরের কালিগাঠটেকের সাইফুল ইসলামের পুত্র রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা রাখা হয়েছে। এ সময় বিষ দিয়ে শিকারকৃত বিপুল পরিমাণ মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com