সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জর বানিয়াচংয়ে ডোবা থেকে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদরের চান্দের মহল্লা গ্রামের গাজিউর রহমানের ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় উপজেলার আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বগীর রাস্তার পার্শ্ব থেকে মরদেহটি উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল থেকে ইমরান হোসেনকে খোঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। রোববার বিকালে ডুবায় তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, নিহত ইমরান হোসেন একজন মাদকসেবী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com