রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জের বাসায় গ্যাসের আগুনে দগ্ধ ৮

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক পরিবারের দুই শিশুসহ আটজন গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান।

তিনি বলেন, পাঁচতলা ওই ভবনের নিচতলায় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। তাতে নিচতলার চারটি কক্ষে থাকা সবাই দগ্ধ হন।

আশপাশের লোকজন ছুটে এসে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও দুজনকে বের করে আনেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- নুরজাহান (৬০), কীরণ (৪৩), হীরণ (২৫), হীরণের স্ত্রী মুক্তা (২০), মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) ও আপন (১০)।

রাসেল শিকদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন ছিদ্র থাকায় নিচতলার সবগুলো ঘরে গ্যাস ছড়িয়ে যায় এবং চুলায় আগুন ধরাতে গেলে সবগুলো ঘরে গ্যাস জ্বলে ওঠে। তাতে বিস্ফোরণের মত হয়।”

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আট জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। ওই চারজনের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com