বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

যাত্রীবাহী বাসে জরিমানা করায় শ্রমিকদের প্রতিবাদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ থেকে মাধবপুরগামী যাত্রীবাহী বাসকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করার ঘটনায় পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ-মাধবপুর সড়কে চলাচলকারী বেশ কয়েকটি লোকাল বাস উপজেলা পরিষদের গেইটের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত সারিবদ্ধভাবে রেখে প্রতিবাদ জানান শ্রমিকরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিক নেতা ফজর আলী ও হবিগঞ্জ মাধবপুর বাস কাউন্টারের টিকেট মাস্টার শামিম জানান, বাসের কাগজপত্র বৈধ থাকার পরও হবিগঞ্জ-মাধবপুর বাসকে জরিমানা করা হয়। অন্য কোনো পরিবহনকে জরিমানা করা হয়নি। সেজন্য জেলা পরিবহন শ্রমিকদের নির্দেশে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে।

উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন জানান, সবারই আইন মানা প্রয়োজন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম মেনে পরিবহনগুলোকে জরিমানা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com