রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দোয়ারায় ডোবায় গৃহবধুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক : দোয়ারাবাজার উপজেলায় ডোবা থেকে হোসনে আরা বেগম (৩৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃৃৃৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দোহালীয়া ইউনিয়ন খরালী গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ওই গৃহবধু খরালী গ্রামের জামিল মিয়ার স্ত্রী। জামিল মিয়ার শ্বশুর বাড়িও একই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যার পর হোসনে আরার বাবার বাড়ি থেকে ঝগড়া মীমাংসা করে জামিল মিয়া স্ত্রীকে নিয়ে আসেন।

পরেরদিন বাবার বাড়ি থেকে তাদের সম্পর্কে জানতে গেলে হোসনে আরাকে পাওয়া যাচ্ছে না বলে জানায় স্বামীর বাড়ির লোকজন। পরে হোসনে আরার বাবার বাড়ির লোকজন তাদের মেয়েকে ঘর বের করে দেয়ার অভিযোগে জামিল মিয়াকে ধরে নিয়ে যান। এ অবস্থায় বুধবার রাতে প্রশ্রাব করার কথা বলে পালিয়ে যায় স্বামী জামিল মিয়া।

এরপর বৃৃৃৃহস্পতিবার বিকেলে অনেক খোঁজাখুঁজি করার পর হোসনে আরার লাশ জামিলের বাড়ির পাশের ডোবার কচুরিপানায় ভেসে ওঠতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে ঘাতক স্বামী জামিল মিয়া পলাতক রয়েছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, ‘আমরা খবর পেয়ে জামিলের বাড়ির পাশের ডোবার কচুরিপানার ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে এখনও মামলা হয়নি। আর জামিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com