বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মোহনপুর জামে মসজিদে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুর মধ্যপাড়া অলিউল্লাহ জামে মসজিদে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রাতের আঁধারে  মসজিদের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা অজুখানার সাফ্লাই মেশিন খুলে নিয়ে গেছে।

উক্ত মসজিদের সেক্রেটারি হাজী আব্দুল মালেক জানান,  শনিবার এশার নামাজ শেষে মুসল্লীরা মসজিদে তালা দিয়ে চলে যান। আজ রোববার ( ১৫ মার্চ ) ফজরের নামাজের সময়  মুসল্লীরা মসজিদে এসে মোটর চুরির ঘটনা দেখতে পান। এতে অজুর পানি সংকটে পড়েছেন মুসল্লীরা।

এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে  বলে জানান মসজিদ কমিটির সেক্রেটারি হাজী আব্দুল মালেক।

এদিকে মসজিদ সংলগ্ন মোহনপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা জানান, এক সপ্তাহ আগে রাতের আঁধারে শহীদ মিনারের দুইটি রড কে বা কারা কেটে নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com