শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মহাসড়কের মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে অবৈধভাবে মাটি খনন করে মাটি বিক্রি করে একটি প্রভাবশালী চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ অনেকেই নানা অট্টালিকা ও স্থাপনা তৈরী করে কোটি কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে এযেন আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছেন। এ সবের দেখার যেন কেউ নেই!

সচেতন মহলের অভিযোগ, নবীগঞ্জ উপজেলার ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের উত্তর পূর্ব পার্শ্বে মিটাপুর গ্রামের নিকটে রোববার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহলের অনেকের সাথেই আলাপকালে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করে বলেন এবং দেখা যায় প্রভাবশালী কুচক্রী মহল কর্তৃক অপকর্মের নানা চিত্র।

সম্প্রতি ঢাকা সিলেট মহা সড়ক ৬ লেনে উন্নীতকরণের সংবাদ পেয়ে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ কৃত এবং সীমানা পিলারের ভেতর থেকে মহাসড়কের নিকটবর্তী স্থান থেকে গভীর গর্ত করে মাটি খনন করে দালালদের নিকট মাটি বিক্রি করছেন আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র ফরহাদ মিয়া ও রাজু মিয়া সহ তাদের একটি চক্র। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যেন কারো নেই।

এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে অনেকেই বিভিন্ন অট্টালিকা ও স্থাপনা তৈরী করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী’র সাথে মোটোফোণে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায় তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com