রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনাভাইরাস সংক্রমণে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে লোকজন অধিকহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চীন ও ইতালিকে ছাড়িয়ে দেশটি বৃহস্পতিবার শীর্ষস্থানে চলে এসেছে এবং এতে সেখানে রেকর্ড সংখ্যক লোক বেকার হয়ে পড়েছে। খবর এএফপির।

সারা বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ায় সরকারগুলো তাদের দেশে লকডাউন করার নির্দেশ দিয়েছে। এর ফলে কয়েকশ’ কোটি মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে ৮৩ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আক্রন্তের সংখ্যা ইতালি ও চীনের চেয়ে বেশী। তবে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু ঘটেছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২৯৩ জনে দাঁড়ালো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবং এ ভাইরাসের হাত থেকে আমাদের নাগরিকদের রক্ষায় অর্থ, বিজ্ঞান, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল ও সামরিক বাহিনী ব্যবহার করে আমরা এই ভাইরাসের বিরূদ্ধে যুদ্ধ করে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ লকডাউন নির্দেশের আওতায় আসায় ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনারা ঘরে থাকুন। বিশ্রাম করুƒন।’ তিনি আবারো বলেন, ‘আপনারা ঘরে থাকুন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com