রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল ৯৩ ব্যাচ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল এসএসসি ৯৩ ব্যাচ ৷
পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে উদ্বিগ্ন ১৯৯ টি দেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি, এমনকি যানচলাচল সহ সব দোকানপাট ।

ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে এসএসসি ৯৩ ব্যাচ।

এরই মধ্যে ৯৩ ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপের সকল সদসদ্যের এই মানবিক সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে হত দরিদ্র, যারা দিনে আনে দিনে খায় এই রকম ২০০ পরিবারের ঘরে ঘরে চাল ৪কেজি, ডাল ১কেজি, তেল ১লি:, আলু ২কেজি, পিঁয়াজ ১কেজি, ছানা ১কেজি করে মোট ১০কেজি খাদ্য সামগ্রী বিতরণ করে।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে ৯৩ ব্যাচের মোহাম্মদ আলী মিলন বলেন দেশ এখন একটি কঠিন সময়ে। এই সময়ে হত দরিদ্র মানুষরা খুব কষ্টে আছে।আমাদের সকলের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানো ৷

ম্যাসেঞ্জার গ্রুপের এ্যাডমিন একরামুল ইসলাম ইমন বলেন, এই ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিত্তবানরা যাতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁডায় সেই আহ্বান জানান তিনি ৷ সরকারের দেওয়া আদেশ নিষেধ গুলো মানতে হবে। তাছাড়া তিনি এ সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সুদিপ দাশ রিংকু, সৈয়দ ছায়েদ আহমেদ, এমদাদুল হক এমাদ, মিজানুর রহমান মিজান প্রমুখ ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com