রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

তরফনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবর্ক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

পুষ্পস্তবক অর্পণের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এক চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, মন্ত্রীপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কূটনীতিকবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে আরেকটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতি আজ ৪৮তম বিজয় দিবস পালন করছে। এ দিনটি এদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।

৪৭ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com