বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

পানিতে ভেসে গেল সুতাং নদীর বিকল্প সেতু, দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্গত সুতাং নদীর উপর ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শেষ ২-৩ বছর ধরে ব্রিজ দিয়ে কেবল মাত্র হালকা যানবাহন চলাচল করছে। সেজন্য নতুন করে ব্রিজটি ভেঙ্গে ফের নির্মাণ করা হচ্ছে। এমতাবস্থায় স্থানীয় কয়েক হাজার মানুষের প্রতিদিনের চলাচল ও আঞ্চলিক থেকে শায়েস্তাগঞ্জ বাজারের সাথে একমাত্র সংযোগ সড়কটি সচল রাখতে নির্মাণ করা হয়েছিলো বিকল্প ব্রিজ। কিন্তু এবার সেই ব্রিজটিও ভেসে গেছে পানিতে।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের প্রবল বৃষ্টিতে বিকল্প সড়কটি নদীতে তলিয়ে গেছে। সুতাং এই ব্রিজটি দিয়ে হাজারো মানুষসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। বাজারের ভিতর দিয়ে শায়েস্তাগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সুতাং ব্রিজ।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সুতাং নদীর উপর দিয়ে সুতাং হয়ে বাছিরগঞ্জ বাজার তথা শায়েস্তাগঞ্জে যাওয়ার জন্য হালকা বাস দিয়ে কিছু মাটি ফেলে একটি রাস্তা করে দেয়া হয়েছিল। সেটি বর্ষার আগেই তলিয়ে গেছে। এই রাস্তার উপর ভিত্তি করেই এদিকে সুতাং নদীর মুল ব্রিজটি ভাঙ্গার কাজ ও ক্রমশ এগিয়ে চলছে।

এ ব্যাপারে নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, মুখলিছ মিয়ার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি এলজিইডির অধীনে রয়েছে। তিনি মজবুত করে সড়কটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ব্রিজটির নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আবুল বাশার বলেন, তিনি বিষয়টি জানেন না, খোজ নিয়ে দেখছেন।

রাস্তাটি পুনরায় নির্মাণ করা হবে কিনা জিজ্ঞাস করা হলে তিনি বলেন, ‘এখনতো মানুষ পুরাতন ব্রিজকেই ব্যবহার করছে। বর্তমান অবস্থায় কোন কাজ করা যাচ্ছেনা, পরে আমরা চিন্তা করব।’

কিন্তু পুরাতন ব্রিজের ডানপাশের পিলারগুলো ভেঙ্গে ফেলা হয়েছে, এবং ব্রিজের মধ্যাংশে গর্ত করা হয়েছে সেজন্য মানুষ চলাচল করতে পারেনা, বললে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি জানিনা।’

বিকল্প একটি মজবুত রাস্তা নির্মাণ না করে দীর্ঘ মেয়াদী এই ব্রিজের নির্মাণ কাজ পুরোদমে শুরু করা হলে এলাকাবাসীকে পোহাতে হবে হাজারো দুর্ভোগ। তাই এলাকার সচেতনমহল একটি মজবুত রাস্তা পুনরায় করে সুতাং নদীর ব্রিজটির নির্মাণ কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com