রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রাণীনগরে ৪শ’ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এক দিনমজুর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা গৃহ-নির্মান শ্রমিক মো. আব্দুল (মিস্ত্রি) তার ব্যক্তিগত তহবিল হতে উপজেলার ৫ নং বড়গাছা ইউপির ৬নং ওয়ার্ডের হত-দরিদ্র ঘরমুখী অসহায় ৪শ’ টি কর্মহীন পরিবারের মাঝে ১৬শ’ কেজি আটা বিতরণ করেছেন।

রোববার বিকালে রাণীনগর উপজেলা গৃহ নির্মান শ্রমীক সমিতির সদস্য আব্দুল মিস্ত্রি তার ব্যাক্তিগত তহবিল থেকে দেওলা, শলিয়া, পানলা ও বলদাগাছী সহ ৪টি গ্রামের হতদরিদ্র, দিনমজুর, ইজিবাইক চালক, ভ্যান চালক সহ অসহায় ৪শ’টি পরিবারের মাঝে জন প্রতি ৪ কেজি করে আটা নিজে পায়ে হেঁটে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।

এসময় এই গৃহ নির্মান শ্রমীক আব্দুল বলেন, আমি একজন সাধারণ শ্রমীক আমি গৃহ নির্মাণের কাজ করি বর্তমান দেশের পরিস্থিতি দেখে ভাবলাম, আমি কাজ করে পরিবার নিয়ে খেয়ে পরে কোন রুকম জীবন-যাপন করছি কিন্তু আমার এলাকার অনেক মানুষ করোনা ভাইরাস নিয়ন্ত্রনে ঘর মুখী মানুষ খুব কষ্টে জীবন-যাপন করছে সে জন্য আমার যা আছে সেখান থেকেই ১৬ শ কেজি আটা ত্রুয় করে তাদের মাঝে বিতরণ করেছি । আমার সাথে সাথে সমাজের বিত্তবান মানুষ গুলো যদি সবাই এগিয়ে আসে তাহলে কেউ না খেয়ে থাকবেনা এই জন্য আমি সমাজের সকল বিত্তবান সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com