শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

মাধবপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লাগানাে অবস্থায় মাফিয়া বেগম (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫মে) ভাের ৪টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে আদাঐর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুজন মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার ভোরে সেহরী খাওয়ার সময় ওই গৃহবধু ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেমের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com