শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

চুনারুঘাটে হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারী পিন্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চুনারুঘাট (হবিগঞ্জ): হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অপরাধে কুলাঙ্গার নারায়ন দেবনাথ পিন্টকেু আইসিটি আইনে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে চুনারুঘাট থানা পুলিশ আটক করে।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার পরপরই উপজেলার ধর্মপ্রাণ মুসলমানগন ক্ষোভে ফেটে পড়েন এবং শান্তিপুর্ণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর আন্দোলনরত কয়েকজন নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্হা নেয়া হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্হ করেন। পরে দ্রুত সময়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বেসামরিক বিমান ও পর্যটন প্রতি মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির সাথে পরামর্শে করে চুনারুঘাট থানা পুলিশকে ব্যবস্হা নেয়ার জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম দ্রুত সময়ের মাঝে প্রিয় নবী রাসুল সাঃ কে অবমাননাকারী নারায়ন দেবনাথ পিন্টু কে গ্রেপ্তার করতে সক্ষম হন।

বিমান মন্ত্রী অ্যাড: মাহবুব আলী ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের হস্তক্ষেপে দ্রুত সময়ে চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের ইসকন সদস্য নারায়ন দেবনাথ পিন্টু কে থানা পুলিশ গ্রেপ্তার করার মধ্যে দিয়ে বড় ধরনের আন্দোলন-সাম্প্রদায়িক দাঙ্গা থেকে চুনারুঘাট বাসী রক্ষা পেল।

উপজেলার তৌহিদী জনতা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, প্রতিমন্ত্রী অ্যাড: মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্করকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com