বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

সুনামগঞ্জে নিম্নআয়ের মানুষজনের পাশে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষজনের পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ ই মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার সীমান্ত এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩শ’ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন বিজিবি সদস্যগন।

সুনামগঞ্জ সদর ১১০ পরিবার, (মাছিমপুর বিওপি) অধিনস্থ ৩নং ধনপুর ইউনিয়ন ৪০ পরিবার, (চিনাকান্দি বিওপি) ৩নং ধনপুর ইউনিয়ন ৫০ পরিবার, (ডুলুরা বিওপি) ১নং সালুকাবাদ ইউনিয়ন ৫০ পরিবার, (নারায়নতলা বিওপি) ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন ৫০ পরিবারকে ৬ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, আধা কেজি লবন, আধা লিটার তৈল মোট ৩শ’ পরিবারের নিম্ন আয়ের মানুষজনের হাতে এসব ত্রাণ-সামগ্রি তুলে দেয়া হয়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নের মো.মাকসুদুল আলম গণমাধ্যমকর্মীকে এসব তথ্য নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com