বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে মুরগি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: মুরগি মারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০জন আহত হয়েছেন। শনিবার ইফতারের পর চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে এ ঘটনাটি ঘটে।

আহতরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার আমুরোড বাজারের পার্শ্বে মিনাো খাতুনের প্রতিবেশী দুলন মিয়া। দুলন মিয়া বিষ দিয়া মিনারা খাতুনের ২ টি মোরগ মেরে ফেলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিনারা খাতুন (৪০) রাহুল (২২) ও মাসুক (২৮) অপর পক্ষের দুলন (৪৫) মৌসুমি (৪০) ও ফারজানা (২০) সহ ১০জন লোক আহত হয়। এদিকে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দুলনের লোকজন ফের প্রতিপক্ষ মিনারা উপর হামলা করে। এতে তারা আরো আহত হয়।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com