শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

চুনারুঘাটে এর্শাদ আম্বিয়া ফাউন্ডেশনের রমজানের উপহার প্রদান

কাজী মাহমুদুল হক সুজন, বিশেষ প্রতিনিধি: এর্শাদ আম্বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধীদের মাঝে রমজানের উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নে ৫০ জন প্রতিবন্ধীদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী তোলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ সময় তিনি বলেন, মানুষের দেয়া আমানত রক্ষা করার চেষ্টা করি, এটা গরীবের হক। আমি এই হক তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই দুর্দিনে মানুষের পাশে থাকুন, মানুষ আপনাদের ভুলবে না। এর্শাদ আম্বিয়া ফাউন্ডেশনকে যারা সহযোগীতা করছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com