বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

চারশত পরিবারের মাঝে সিডিএস ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : “চুনারুঘাটের মানুষের পাশে আমরা সবসময়” এই স্লোগানকে সামনে রেখে ব্রিটেনে বসবাস’রত চুনারুঘাট ডেভলেপমেন্ট সোসাইটি (সিডিএস) ইউ.কে’র পক্ষ থেকে ৪শত অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট পৌর শহরের হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের কোঅর্ডিনেটর মুক্তাদির চৌধুরী।

এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি মোহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, চুনাারুঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিফন খান, ১০নং মিরাশী ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আনিছুজ্জামান মাসুম, শাহীন চৌধুরী , হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য শেখ রাসেল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com