শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

সিলেটে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন।

শুক্রবার (১৫ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্ত সবাই সিলেটের বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর উপজেলার ৭ জন, দক্ষিণ সুরমা উপজেলার ৫ জন ও ওসমানীনগর উপজেলার ১ রয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন সনাক্ত হন। এরপর শুক্রবার (১৫ মে) নতুন আরও ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৮ জন।

এর মধ্যে সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com