শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জে চায়ের দোকানে ট্রাক উল্টে নিহত ১

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: একটি চলন্ত ট্রাক শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারের একটি চায়ের দোকানকে চাপা দিয়েছে। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চা পানরত আরো চারজন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলীর বাড়ি উপজেলার পশ্চিম চরহামুয়া এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলিমনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক এসে চায়ের দোকানকে চাপা দিয়ে উল্টে যায়। এতে শাহেদসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়ক আবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলাম ঘটনাস্থলে এসে একটি স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com