মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৭ জন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে করোনাভাইরাসে চিকিৎসকসহ নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, আজ জেলায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন সদরের আর চুনারুঘাটের একজন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসকও আছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেড়েছে মৃত্যুর মিছিলও। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা। সবশেষ বৃহস্পতিবার হবিগঞ্জের ৭ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, সুনামগঞ্জে ১১৩, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন।

অন্যদিকে করোনাভাইরাস জয় করে সিলেট বিভাগের ১৯০ জন বাড়ি ফিরছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১৬ জন।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৩ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com