রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এর মধ্যে, এসএসসি পরীক্ষার নয়টি বোর্ড মিলে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ ও কারিগরিতে ৭২ দশমিক ৭ শতাংশ।

আজ রোববার অনলাইন লাইভের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বছরের ফলাফলের বিস্তারিত জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়।

এ বছরের ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ ও ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ।

গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। এ বছর তা বেড়ে ৮৩ দশমিক ৭৫ শতাংশ হলো।

গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তাত্ত্বিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি ও ব্যবহারিক পরীক্ষা ৬ মার্চ শেষ হয়। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় সংখ্যা ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/) গিয়ে ফলাফল দেখতে পারবে।

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, গত আট বছরে এই প্রথমবার পাবলিক পরীক্ষা শেষ করার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ হয়নি। করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com