বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ক্যান্সার আক্রান্ত জবা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ চুনারুঘাটের ক্যান্সার আক্রান্ত জবা তার বসতঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ পেলেন। জবা এ সহায়তা পেয়ে খুব খুশি।

সোমবার (২০ জুলাই) বিকেলে চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের আমির আলীর মেয়ে জবার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন চুনারুঘাটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, চুনারুঘাট উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ১০০ টি পরিবারকে প্রধানমন্ত্রী নতুন ঘর তৈরি করে দিবেন। জবাকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com