রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নুরুল ইসলামের মৃত্যুতে চুনারুঘাটে শোকসভা ও দোয়া মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪১ প্রতিষ্ঠানের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাটে।

বুধবার বিকেল ৫টায় চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম।

ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসে লিটনের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর এর সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ,এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, ক্লাব সদস্য এডভোকেট মোস্তাক আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান জিত, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।

পরে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের দ্বিতীয় ইমান মাওলানা আব্দুল কাইয়ূম।

শোক সভায় বক্তারা প্রয়াত নুরুল ইসলামের জীবদ্দশায় তাঁর কর্মময় জীবনের উপর নানা আলোচনা ও স্মৃতি চারণ করেন। শোকসভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন। স্বাধীনতাযুদ্ধেও ছিল তার অগ্রণী ভূমিকা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্পষ্টভাষী। এত বড় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। সাহসিকতার সঙ্গে তিনি যুগান্তর ও যমুনা টিভিকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প ও গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দেশের বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে দেশের হাজার হাজার যুবককে কর্মসংস্থান দিয়েছেন। এতে লাখো লাখো মানুষ জীবিকা নির্বাহ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com