রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রত্যাহার করলেন জনস্বাস্থ্য পরিচালক

তরফ নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর ওপরে পোশাক পরার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আমি এ নির্দেশনাটি সবার জন্য দিইনি। শুধু মুসলিম নারী-পুরুষের জন্য দিয়েছিলাম।

তিনি বলেন, ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, এটা চাপিয়ে দেওয়া নয়। এটা তার জ্ঞানগর্ভে একটু নাড়া দেওয়া। মুসলমানরা জানেন, টাকনুর নিচে কাপড় পড়লে কী হয়। এটা তো আমি ফেসবুকে দেই নাই, এটা আমি দিয়েছি আমার ইন্সটিটিউটে আমার স্টাফরা যাতে কবীরা গুনাহ থেকে বাঁচে। গত কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে দেখে আমি খুবই বিস্মিত। ধর্ষণে কবীরা গুনাহ হয়। আমি চিন্তা করলাম, আমাদের জন্য কত সহজ যে আমরা কবীরা গুনাহ এড়িয়ে যেতে পারি। টাকনুর নিচে পুরুষ কাপড় পরবে, আর মহিলারা টাকনুর নিচে কাপড় পড়বে।

শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি মন্ত্রণালয়কে ভেবেচিন্তে জবাব দেব। মন্ত্রণালয়ের চিঠিটা তো আমাকে ভেবেচিন্তে লিখতে হবে। আমাকে ডিজি স্যার বলেছেন, তুমি যে চিঠি দিয়েছো তা বাতিল করো- তখনই আমি তা বাতিল করি। আমি এজন্য গোটা জাতির কাছে দুঃখিত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না-এই প্রতিজ্ঞাও করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com