বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১৭৩৩, পরীক্ষা ১৪৫২৪

তরফ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ১২৭ জন।

একই সময়ে ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৭৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার লাখ ২৫ হাজার ৩৫৩ জনে দাঁড়াল।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও তিন জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৪৩ হাজার ১৩১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com