রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে আগুনে পুড়ে নারীর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে শাড়ীতে আগুন লেগে রিতা রানী দেব (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিতা দেব উপজেলার কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী। শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আগুনে পুড়া মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, রিতা রানী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ীতে কোন লোকজন না থাকায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে তিনি রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত ল্যাম্পের আগুন তার শাড়ীতে লেগে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com