রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি মাসুক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আগামী ২৮ ডিসেম্বর হতে যাওয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক।

এর আগে গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা নিজেদের পরিচয় তুলে ধরে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

তাদের মধ্যে ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু ও ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল। এই ছয়জনের জীবনবৃত্তান্ত কেন্দ্রে পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে নৌকার একজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com