রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন জন নিহত

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বিষয়টি জানিয়ে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com