শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

৩ দিনেই কেজিতে পেঁয়াজের দাম বাড়লো ১৫ টাকা

তরফ নিউজ ডেস্ক: নিয়মিত আমদানি আর উৎপাদন ভালো হওয়ায় পেঁয়াজের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। আর এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে পেঁয়াজের দামের এই চিত্র পাওয়া গেছে।
বাজারে এখন খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। অথচ গত বুধবারে দাম ছিল ৪০ টাকা। গত বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা।

পেঁয়াজের দাম বাড়ার চিত্র পাওয়া গেছে সরকারি বিপণন সংস্থা বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দৈনিক বাজার দরের তথ্যেও।

টিসিবির তথ্যমতে, আজ এক কেজি ভালো মানের দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকায়। যদিও কিছু দোকানে ৪৫ টাকাতেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। সপ্তাহখানেক আগেও দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও এক মাসের ব্যবধানে ১৫ টাকা বেড়ে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২৭ শতাংশ বেশি দামে। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। ক্রেতাদের অভিযোগ, সবেমাত্র শেষ হলো পেঁয়াজের উৎপাদনের মৌসুম। রোজার আগেই পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তাই কোনো কারণ ছাড়াই হু হু করে পণ্যটির দাম বাড়ছে।

তারা বলছেন, রমজানকে সামনে রেখে কোনো ব্যবসায়ী অনৈতিকভাবে দাম বাড়াতে না পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কিন্তু ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করলেও দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।

কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আলী হোসেন বলেন, গত বুধবার ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। আর গতকাল বৃহস্পতিবার বিক্রি করেছি ৪৩ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজ (শুক্রবার) ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ পাইকারিতে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।

কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী মো. আশরাফুল বলেন, স্থানীয় মহাজনরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। ফলে আমাদেরকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। যে কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com