রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে হরতালে চলছেনা দূরপাল্লার যানবাহন, যাত্রীদের ভোগান্তি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হেফাজতের ডাকা হরতালে দূরপাল্লার যাত্রীবাহী যনচলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ও শনিবারে হেফাজতের মোদি বিরোধী আন্দোলনে হেফাজতকর্মী নিহত হওয়র ঘটনায় রোববার (২৮ মার্চ) দেশব্যাপী হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

হেফাজতের ডাকা হরতালে দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থক হেফাজতের কর্মী সমর্থকরা মাঠে থাকলেও শ্রীমঙ্গলের সড়কে হেফাজতের কোনো কর্মী সমর্থককে চোখে পড়েনি। শহরের ব্যবসা প্রতিষ্টান ও দোকানপাট রয়েছে খোলা। যদিও অন্যান্য দিনের চেয়ে মানুষের কোলাহল ছিলো কম ।

সকাল থেকে শ্রীমঙ্গলের স্থানীয় কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো গাড়ী শ্রীমঙ্গলে প্রবেশ করেনি। দূরপাল্লার যাত্রীবাহী গণপরিবহন না থাকায়. যাত্রীরা পড়েছেন বিপাকে। এদিকে শহরের সরকারি-বেসরকারী প্রতিষ্টন,ব্যবসা প্রতিষ্টান, দোকান, ও হাটবাজার খোলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com