রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মৌলভীবাজারে হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারে দরিদ্র হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এসব ত্রান সামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব খাদ্য সামগ্রী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করছে জেলা প্রশাসন।

জেলায় চতুর্থ দিনের মতো সদর উপজেলার হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপহার হিসেবে প্রেরণ করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লি. ভোজ্য তেল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com