রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চরফ্যাশনে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মনির। সোমবার বেলা ১১টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

শর্ষীভূষণ থানা ওসি লতিকুল ইসলাম জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডের ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মনির নামে এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com