রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

তরফ নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বেড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ

সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com