শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামের এক মানবিক ডা. নাজমুল হাসানের অনন্য উদারতা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: “ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার “যখন চারদিকে হাহাকার করোনার ভয়াল থাবায় দিশেহারা জাতি, কাছের মানুষ দুরে চলে যায় সামাজিক বন্ধন মানবতাবোধ আজ লুকোচুরি খেলে, সেই বেদনাবিধুর মূর্হতে করোনায় আক্রান্ত রোগীর বাড়ির দরজায় হাজির হচ্ছে গরিবের ডাক্তার খ‍্যাত ডা. নাজমুল হাসান। তাকে দেখে অসহায় রোগী ও রোগীর স্বজনরা খুশিতে আত্মহারা, সকল হতাশার মাঝে আশার আলো দেখছে, “আজ সেভ দ্য হিউম্যানেটি” ও সেভ লালমাই নামক সেচ্ছাসেবী দুটি সংগঠনের ফ্রি অক্সিজেন সরবরাহ, এ্যাবুলেন্সসহ বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে রোগীরদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন মানবিক ডা. নাজমুল হাসান।

এই মহামারিতে যেখানে অনেক ডাক্তার রোগীর চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দিচ্ছে সেখানে ডা. নাজমুল হাসান জীবনের ঝুঁকি নিয়ে রোগীর দরজায় গিয়ে সেবা প্রদানের ঘটনা বিরল।সচেতন মহল এলাকাবাসী ডা. নাজমুল হাসানের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আল্লাহর কাছে তার নেক হায়াত কামনা করে দোয়া করেন।

এ প্রসঙ্গে ডা. নাজমুল হাসান বলেন, আমার জানামতো কোন রোগীকে বিনা চিকিৎসায় মরতে দিবোনা আমার বাবার স্বপ্ন ছিলো আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, বাবার স্বপ্ন এবং আমার দায়িত্ববোধ থেকে আমি সেবা প্রদান করে যেন মানুষের পাশে থাকতে পারি আল্লাহর কাছে এই দোয়াটুকু আপনারা করবেন।

উল্লেখ্য, ডা. নাজমুল হাসান প্রতি রবিবার ও বুধবার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের বিজরা আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত রোগী দেখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com