মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পরীমনি ৪ দিনের রিমান্ডে

তরফ নিউজ ডেস্ক: মাদকের মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে ঢাকা মুখ্য মহানগর আদালতের বিচারক মো. মামুনুর রশিদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আলোচিত এই অভিনেত্রীকে একটি অ্যাম্বুলেন্সে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা আদালতে নেয়া হয়। আদালতের কাঠগড়ায় প্রবেশ করে এক পরিচিত আইনজীবীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাত ৮টা ৩৩ মিনিটে এজলাসে আসন গ্রহণ করেন বিচারক মো. মামুনুর রশিদ। পরে জিজ্ঞাসাবাদের জন্য পরীমনি ও দীপুর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে এলিট ফোর্সটি।

এরপর আলোচিত এই অভিনেত্রীকে নেয়া হয় র‌্যাব সদর দপ্তরে। রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার বিকালে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, পরীমনির বাসায় মিনিবার রয়েছে। মদের লাইসেন্স থাকলেও মেয়াদ পেরিয়েছে অনেক আগেই। পরীমনি ও নজরুল রাজসহ এই চক্র ডিজে পার্টি আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত। এসব অর্থ তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগাত।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নজরুল রাজের কার্যালয়ে অভিযান চালিয়ে তার কম্পিউটারসহ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে। তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এগুলো থেকে বেশ কিছু ছবি ও ভিডিও চিত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে। পরে পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা করে র‌্যাব।

পরীমনি ছাড়াও প্রযোজক নজরুল ইসলাম ওরফে রাজ ও মো. সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নগ্রাফি আইনে দুটি মামলা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com