শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম ইউনুস মিয়া (২০)। তিনি উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে।

জানা যায়, শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয় একটি সমবায় সমিতির টাকা বন্টনকে কেন্দ্র করে মাজেদ মিয়া ও মন্নর মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে মাজেদ মিয়ার ছেলে ইউনুস মিয়া গুরুতর আহত হলে তাকে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com