শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেট নিজ বাসায় দুই বোনের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর একটি বাসা থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরের ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম, তার বোন ফাতেমা বেগম।

জানা যায়, সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তাদের মৃত্যুর বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না স্বজনরা। পুলিশও তাৎক্ষণিকভাবে মৃত্যুর বিষয়ে কিছু জানাতে পারছে না। তবে অনেকের ধারণা দুই বোন আত্মহত্যা করতে পারে। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারছেন না কেউ।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com