রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বকশীগঞ্জে বিতর্কিত নেতাকে দলে না রাখতে নেতা কর্মীদের বিক্ষোভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিতর্কিত এক নেতাকে দলে না রাখতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা বাট্টাজোড় জিন্নাহ বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফকে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য দলে না রাখতে বিভিন্ন শ্লোগান দেন।

বাট্টাজোড় ইউনিয়নের একাধিক নেতা জানান, আবদুল মুন্নাফ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর মামলার আসামি। এঘটনায় উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিস্কার করেছেন।

গত ৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। আবদুল মুন্নাফের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী হতাশ হয়ে পড়েন।

মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল করে তাকে দলে না রাখতে উপজেলা আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেন নেতা কর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com