শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাহুবল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের ৩ মাস পর প্রকাশ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনরে ৩ মাস পরে প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। গত সোমবার (১০ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর যৌথ স্বাক্ষরে অনুমোদন দিলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে মিডিয়ার সামনে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে মোঃ সিরাজুল ইসলাম জুয়েল কে আহ্বায়ক, মোশাহিদ মিয়া কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও মোঃ ফজলুর রহমান কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে হারুন অর-রশিদ, মোঃ জামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সালেহ আহমেদ আবিদ, জুনাইদ আহমেদ, মোঃ সৈয়দ আলী, হামিদুর রহমান হামিদ, মোঃ আফরুজ মেম্বার, শেখ মোঃ হাবিবুর রহমান পারভেজ, মোঃ আক্তার হোসেন, আরশাদ আলী, আব্দুস সালাম চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক, আতাউর রহমান, তজমুল হোসেন, সেকুল মিয়া, আশিক মিয়া, হাবিবুল ইসলাম, চৌধুরী মোঃ কাউসার ইবনে মুসা, সুজন আলী, সাহান চৌধুরী, উজ্জল মিয়া, আকলোস মিয়া মেম্বার, বাবুল মিয়া, কাউসার মিয়া, রুবেল মিয়া, রুমেল মিয়া, আক্কাস আলী, তারেক রহমান, ফরহাদ চৌধুরী, জসিম উদ্দিন, মাহমুদ আলী, খন্দকার আজিজুর রহমান, ইকবাল আহমেদ কে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদের যৌথ স্বাক্ষরে এ কমিটির প্রাথমিক অনুমোদন দেয়া হয়। পরে কমিটি প্রকাশের পূর্বেই মিয়া মোহাম্মদ ইলিয়াসের হঠাৎ মৃত্যু হয়। পরে গত ৩ মাসের ভিতরে আর এ কমিটি প্রকাশ হয়নি। শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এ কমিটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com