মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মির্জা ফখরুল, তার স্ত্রী-কন্যা, ভাই-ভাবী ও গৃহকর্মী করোনায় আক্রান্ত

তরফ নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সবাই করোনায় আক্রান্ত। আজ শুক্রবার বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব, তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তাদের বাসায় অবস্থানরত কন্যা, ভাই-ভাবী, গৃহকর্মী সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় দ্বিতীয় সপ্তাহ চলছে। এই সময়টা ক্রিটিক্যাল। কোনো জটিলতা হলে এই সময়েই হয়। তারপরও তিনি শারীরিকভাবে তুলনামূলক ভালো আছেন। তার শুষ্ক কাশি হচ্ছে। তিনি মানসিকভাবে শক্ত আছেন।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামসহ ৫ জন চিকিৎসক ফখরুলের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

অন্য চিকিৎসকরা হলেন—জাহিদুল কবির, তৌহিদুর রহমান আউয়াল, সাইফুল আলম বাদসা, সাখাওয়াত রাজিব ও শেষবর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান। তারা প্রায় ১ ঘণ্টা বিএনপি মহাসচিবের পাশে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে তার নিজের জন্য এবং দেশনেত্রী খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া চেয়েছেন, বলেন রফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com