সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে দারুল হিকমাহ মাদ্রাসার উদ্বোধন

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামে লন্ডন প্রবাসী আনিস খোকনের সার্বিক সহযোগিতায় এম এ তাহের দারুল হিকমাহ্ মাদ্রাসা উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মিরাশী ইউনিয়ন এর চেয়ারম্যান মানিক সরকার, রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়াম্যান রমিজ উদ্দিন, মিজানুর রহমান সোহাগ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, মোঃ আব্দুল জাহির মিয়া।

মাদ্রাসার উদ্যোক্তা প্রবাসী আনিস খোকন জানান, ইসলামী শিক্ষার আলো ছড়াতে তাদের পরিবার এ উদ্যেগ নিয়েছে। তারা ইসলামী শিক্ষার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের কল্যানেও কাজ করে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com