রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাট শহরকে যানযট মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটের পৌর শহরকে যানযট মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

এসময় রাস্তার দুপাশে দোকানপাট, যত্রতত্র গাড়ি পার্কিং ও শহরের ভিতর দিয়ে বালুবাহী ডাম ট্রাক চলাচল করায ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা ও সতর্ক করে দেয়। এ সময় ভ্রাম্যমান আদালত ১২ মামলায় ১৯ হাজার টাকা অর্থদন্ড আদায করে।

এসময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
চুনারুঘাট শহরকে যানযট মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com