শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

তেল কেনাবেচায় রশিদ লাগবে, না মানলে ব্যবস্থা

তরফ নিউজ ডেস্ক: এখন থেকে ভোজ্যতেল বিক্রির সময় গ্রাহককে রশিদ দেবেন দোকানিরা। পাকা রশিদ দেওয়া ছাড়া আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনা-বেচা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে অধিদপ্তরের এক সভায় মহাপরিচালক এ কথা জানান।

এএইচএম সফিকুজ্জামান বলেন, মানুষের চাহিদা মেটাতে রমজান পর্যন্ত দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সফিকুজ্জামান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com