রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হ্নদয়ে শ্রীমঙ্গলের সভাপতি বাবলুকে সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দীন চৌধুরী বাবলুকে সংবর্ধনা প্রদান ও মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) রাতে নন্দীত সিলেট এর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বীর মুক্তিযোদ্ধা ফুরকান উদ্দীন আহমেদ বীর প্রতীক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল বকস্ বাবুল, এড: ইমরান হোসেন ইমন, জসীম আহমেদ, শ্রীমঙ্গল ফুলকলি সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, বাদল তোষাদ, সাংবাদিক বাবলু ঠাকুর, মিজানুর রহমান, সাজ্জাদ আহমেদ, মোঃ সুহেল আহমেদ, মকবুল হোসেন, রনি আহমেদ, শেখ আব্দুস সামাদ সুমন, মোসাহিদ মিয়া, সহ শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্টানে বক্তারা শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন ও কল্যানে কাজ করার জন্য হৃদয়ে শ্রীমঙ্গল কে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন হৃদয়ে শ্রীমঙ্গল যেভাবে করোনা কালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করেছে তা শ্রীমঙ্গল বাসী সব সময় তাদের কথা মনে রাখবে।

এ সময় হ্নদয়ে শ্রীমঙ্গলের সভাপতি বলেন, যে কোন রকমের কল্যান ও মঙ্গলজনক কাজে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com