বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে বাসার ছাদে আম পাড়তে গিয়ে জুনায়েদ মিয়া (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। আজ (রবিবার) বিকাল সাড়ে ৫টায় উপজেলার মিরপুর (রূপশংকর) নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ মিয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার রফিকুল ইসলামের পুত্র। নিহতের পিতা নতুন বাজার এলাকার ওমেরা কোম্পানীতে দীর্ঘদিন যাবৎ চাকুরি করে আসছিলেন।

জানা যায়, রফিকুল ইসলাম চাকুরির সুবাদে পরিবারসহ মিরপুর রূশসংকর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাসার ছাদের উপর উঠে আম পাড়তে যায় জুনায়েদ মিয়া। এ সময় বাসার ছাদের উপর বিদ্যুতের তার ঝুলানো থাকায় শিশুর মাথা ও গলায় লেগে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয়রা জুনাইদকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হাসপাতালে ছুটে এসে জুনায়েদের পরিবারকে শান্তনা দেন। অপমৃত্যুর দায়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে লাশ দাফনের প্রক্রিয়া করা হচ্ছে বলে নিহতের স্বজনরা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com