মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে ২১ নভেম্বর ইসলামী মহাসম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৬০২জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা প্রভাষক আইয়ূব আলী, আলিফ-সোবাহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, প্রভাষক আল আমিন, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মখলিছুর রহমান ও নজির হোসেন হাসু প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, ৯ম বারের মতো আয়োজিত দি হোপ শিক্ষাবৃত্তি পরীক্ষায় এবার ৩য় শ্রেণি থেকে ১৮৮, ৪র্থ শ্রেণি থেকে ১৭৮ ও ৫ম শ্রেণি থেকে ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতি বারের মতো এবারও প্রতিটি ইউনিয়নে কমপক্ষে টেলেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন।


একই সময়ে দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com